মহান স্বাধীনতা দিবসে শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা

A Desk Report
Published: March 26, 2025 | 03:02 PM1 min read

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করা হয়েছে।

আজ সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীরা শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Spread the word
Spread the word











