মঠবাড়িয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 17, 2025 | 10:17 AM1 min read

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার ০৪ নং দাউদখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে রবিবার (১৬ মার্চ, ২০২৫) ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব এ আর মামুন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বককর সিদ্দিক বাদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











