মগবাজারে ককটেল বিস্ফোরণে ১ জন নিহত

A Desk Report
Published: December 24, 2025 | 11:15 PM1 min read

রাজধানীর মগবাজার মোড় এলাকায় হাতিরঝিল থানার জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ ভবনের সামনের ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী।
বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি ওই ব্যক্তির মাথার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
Spread the word
Spread the word











