বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, উপদেষ্টা হলেন আমিনুর রশীদ ইয়াসিন

A Desk Report
Published: March 13, 2025 | 10:24 AM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের শীর্ষ নেতৃত্বে নতুন দুটি গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছে। যশোর জেলার সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ-পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান হিসেবে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিসেস নার্গিস বেগমকে এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে মনোনীত করা হয়েছে।
Spread the word
Spread the word











