বাংলাদেশ–শ্রীলঙ্কা কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

A Desk Report
Published: June 17, 2026 | 01:24 PM1 min read

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশের শ্রীলঙ্কায় নিযুক্ত হাইকমিশনার আন্দালিব ইলিয়াস দেশটির মাননীয় প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের দায়িত্বকালীন নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে হাইকমিশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, হাইকমিশনারের মেয়াদকালে গৃহীত উদ্যোগগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাংলাদেশ–শ্রীলঙ্কা অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে।
Spread the word
Spread the word











