প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

A Desk Report
Published: October 21, 2025 | 07:40 PM1 min read

প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিনিধি দলে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
সূত্র জানিয়েছে, সাক্ষাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Spread the word
Spread the word











