প্রধান উপদেষ্টার সাথে বিএনপি’র প্রতিনিধি দলের বৈঠক

A Desk Report
Published: April 16, 2025 | 02:25 PM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ বুধবার (১৬ এপ্রিল ২০২৫) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
বেলা ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা আলোচনা করবেন।

বিএনপি’র প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহম্মেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
Spread the word
Spread the word











