পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

A Desk Report
Published: April 29, 2025 | 01:01 PM1 min read

পুলিশ সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি তিন দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ইউনূস পুলিশের অবদানকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











