পবিত্র রমজান উপলক্ষে পাঁচলাইশে চট্টগ্রাম-১০ আসনের তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

A Desk Report
Published: March 23, 2025 | 10:02 AM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শনিবার (২২ মার্চ ২০২৫) চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের তরুণ বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান এর ব্যাক্তিগত উদ্যোগে পাঁচলাইশ বড় গ্যারেজ এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ঈদ উপহার হিসেবে প্রায় চারশত পরিবারের মাঝে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা এ উদ্যোগকে প্রশংসা করেন এবং অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য সাঈদ আল নোমানকে ধন্যবাদ জানান।
Spread the word
Spread the word











