নোয়াখালীতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

A Desk Report
Published: March 20, 2025 | 02:43 PM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনায় বুধবার (১৯ মার্চ ২০২৫) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা কৃষকদলের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, কৃষকদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Spread the word
Spread the word











