নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন স্পিকার

A Desk Report
Published: April 12, 2026 | 06:06 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল (১৪৫, শেরপুর-৩) ও মোঃ রেজাউল করিম বাদশা (৪১, বগুড়া-৬)-কে শপথ বাক্য পাঠ করান।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) স্পিকারের কার্যালয়ে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











