নওগাঁয় ৪৫০ পিচ ইয়াবাসহ আটক-২

A Desk Report
Published: September 15, 2024 | 05:12 PM1 min read

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে সদর উপজেলার কুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে চারশত পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহাবুব রহমান ও মোঃ সম্রাট হোসেন নামের দুজন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ হাসমত আলী জানান, নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার কুতুব উদ্দিন স্যার এর নির্দেশনায় জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা'র এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর ও তাদের সংগীয় ফোর্স সহ গত (১৪ সেপ্টেম্বর) শনিবার রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কুমুরিয়া এলাকা থেকে মাদক সহ আটক করা হয় এই বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।
Spread the word
Spread the word











