থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

A Desk Report
Published: April 25, 2026 | 05:53 PM1 min read

ডেস্ক রিপোর্টঃ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬ থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।
মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও ফকির মাহবুব আনাম আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ থাই বাথ প্রদান করেন।
Spread the word
Spread the word











