তারেক রহমান-প্রধান উপদেষ্টার বৈঠক ছিল টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

A Desk Report
Published: June 13, 2025 | 05:39 PM1 min read

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার বৈঠকটি দলীয় রাজনীতির জন্য একটি “টার্নিং পয়েন্ট” হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও জানান, বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে সর্বাগ্রাধিকার ছিল আসন্ন জাতীয় নির্বাচন। তারেক রহমান বৈঠকে প্রস্তাব করেন, পূর্বঘোষিত এপ্রিল মাস নয়, বরং নির্বাচন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এগিয়ে আনা উচিত। জাতির জন্য তা আরও উপযুক্ত সময় হবে। এ প্রস্তাবে প্রধান উপদেষ্টা সম্মতি জানান।
Spread the word
Spread the word











