তরুণদের নেতৃত্বে হবে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন : সিইসি

A Desk Report
Published: December 15, 2025 | 06:47 PM1 min read

সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তিনি জানান, নির্বাচন সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সক্ষম।
সিইসি আরও বলেন, দেশ গড়ার কাজ তরুণদের ছাড়া অসম্ভব। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ। তরুণরা এবারের ভোটের মূল চালিকা শক্তি। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ এবং ২৪ সালের নির্বাচনে সাহস ও নেতৃত্ব দেখিয়েছে। তাদের সৃজনশীলতা ও জ্ঞানভিত্তিক শক্তি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে।
Spread the word
Spread the word











