তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন দৈনিক ঢাকা ডায়লগ এর নির্বাহী সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ সজীবুল-আল-রাজীব

A Desk Report
Published: February 19, 2026 | 12:07 AM1 min read

নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) তাঁর নিজস্ব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক ঢাকা ডায়লগ এর নির্বাহী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।
সাক্ষাৎকালে তিনি মাননীয় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মাননীয় মন্ত্রীর ব্যস্ত সময়সূচি থেকে সময় দেওয়ার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন দৈনিক ঢাকা ডায়লগ এর নির্বাহী সম্পাদককে শুভকামনা জানান এবং ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাত সংশ্লিষ্ট কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
Spread the word
Spread the word











