ঢাকা মহানগর উত্তর বিএনপির ‘ঈদ পুনর্মিলনী ২০২৫’ অনুষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে স্প্রাইট মাটিতে ফেলে প্রতিবাদ

A Desk Report
Published: April 08, 2025 | 11:50 AM1 min read

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ঈদ পুনর্মিলনী ২০২৫’ অনুষ্ঠান। আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব মোস্তফা জামান।
অনুষ্ঠানে ফিলিস্তিনে চলমান বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ জানান আয়োজকরা। মার্কিন কোম্পানি কোকা-কোলা’র কোমলপানীয় স্প্রাইট প্রতীকীভাবে মাটিতে ফেলে প্রতিবাদ জানান আহ্বায়ক আমিনুল হক, এবং উপস্থিত নেতাকর্মীরা এতে একাত্মতা প্রকাশ করে একই কর্মসূচি পালন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। এ ছাড়াও ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড থেকে আগত ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যরা ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন।
Spread the word
Spread the word











