গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাবেক মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত

A Desk Report
Published: November 08, 2025 | 02:30 PM1 min read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মুজিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন।

র্যালিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকা ও দলীয় ব্যানার-পোস্টারে সাজানো র্যালিটি এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
Spread the word
Spread the word











