কসোভোর রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

A Desk Report
Published: May 29, 2025 | 06:08 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা (Lulzim Pllana) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মহাপরিচালক (East Europe and CIS Wing) মো. মোশারফ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই বাংলাদেশ ও কসোভোর মধ্যে চলমান সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ও কনস্যুলার বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়।
Spread the word
Spread the word











