কক্সবাজার বিমানবন্দরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব

A Desk Report
Published: May 17, 2025 | 12:10 PM1 min read

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান শুক্রবার (২ মে, ২০২৫) কক্সবাজার জেলা সফর করেন।

মহোদয়ের সফরকালে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জনাব মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, প্রকল্প পরিচালক মোঃ ইউনুস ভূইয়া প্রমুখ।

সচিব মহোদয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণ প্রকল্প এবং কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।

পাশাপাশি, তিনি সরেজমিনে স্থানীয় লোকজনের ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার আইনসঙ্গত নিরসণের জন্য সংশ্লিষ্টজনদের নির্দেশনা প্রদান করেন।
Spread the word
Spread the word











