আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে একটি দলের ‘ষড়যন্ত্র’ দেখছে জামায়াত

A Desk Report
Published: February 01, 2026 | 08:30 PM1 min read

অনলাইন ডেস্কঃ
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় একটি বিশেষ দলের চক্রান্ত দেখছে দলটি।
রোববার (১ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের ভাষ্য, যারা জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে, তারা কয়েক দিন ধরেই এ প্রস্তুতি নিচ্ছিল।
কোনো দলের নাম উল্লেখ না করে জুবায়ের বলেন, 'এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। জামায়াতের আশঙ্কা, এ কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে।'
Spread the word
Spread the word











