অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে নির্বাচিত ৬০ বাংলাদেশি শিক্ষার্থীকে অভিনন্দন জানালেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার

A Desk Report
Published: November 06, 2025 | 07:12 PM1 min read

অস্ট্রেলিয়ান হাই কমিশন, বাংলাদেশ জানিয়েছে—অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত ৬০ জন বাংলাদেশি শিক্ষার্থী ২০২৬ সালের জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় তাদের উচ্চশিক্ষা শুরু করতে যাচ্ছেন।

সপ্তাহজুড়ে আয়োজন করা হয় প্রি-ডিপারচার ব্রিফিং এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে অংশ নেন আগামি ব্যাচের সকল স্কলার। অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে তারা যেন দেশে ফিরে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখেন।

হাই কমিশনার নির্বাচিত স্কলারদের কঠোর পরিশ্রম, মেধা এবং নেতৃত্বের প্রশংসা করেন এবং অস্ট্রেলিয়ার শিক্ষাব্যবস্থায় সফলভাবে নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান।
Spread the word
Spread the word











