মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় পতাকা উত্তোলন করলো মালদ্বীপ হাই কমিশন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: August 14, 2026 | 04:07 PM1 min read

ঢাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মালদ্বীপের জাতীয় দিবস। এ উপলক্ষে শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ঢাকায় অবস্থিত মালদ্বীপ হাই কমিশনে এক পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রাশীদ (Shiuneen Rasheed) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন।

জাতীয় দিবস উপলক্ষে মালদ্বীপের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশকে এগিয়ে নেওয়া দেশপ্রেম, ঐক্য ও দৃঢ়তার চেতনা উদযাপনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
Spread the word
Spread the word











