July 12, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সহযোগিতা এবং ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্ব আরও সম্প্রসারণ ও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের আস্থাপূর্ণ ও দৃঢ় অংশীদারিত্বের প্রতি উভয় পক্ষ পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ এবং টেকসই উন্নয়ন অর্জনে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি, কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের পুনর্বাসন, গ্যাস খাতের আধুনিকায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান ভবিষ্যতেও আরও স্থিতিশীল, দক্ষ এবং টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করে যাবে।

Scroll to Top