বিজনেস ডেস্কঃ
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ, ২০২৬) নগরীর নেভী কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং কাস্টমস কমিশনার।

বিজিএমইএ’র সাইফ উল্ল্যাহ মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রিজোয়ান সেলিম, মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান এবং মুহাম্মদ রফিক চৌধুরী।

অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এস এম আবু তৈয়ব, সাকিফ আহমেদ সালাম, এনামুল আজিজ চৌধুরী, রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভিরসহ ঢাকার পরিচালকবৃন্দ এবং চট্টগ্রাম অঞ্চলের গার্মেন্টস খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











