অনলাইন ডেস্কঃ
স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের কার্যক্রমের ওপর হাইকোর্ট বিভাগের আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে প্রকল্পটির কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনগত বাধা থাকছে না।
বুধবার (১০ জুন, ২০২৬) চেম্বার জজ আদালতের বিচারপতি ফারহা মাহবুব স্বদেশ প্রপার্টিস লিমিটেডের দায়ের করা আপিল গ্রহণ করে হাইকোর্ট বিভাগের পূর্ববর্তী নিষেধাজ্ঞামূলক আদেশ স্থগিত করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ১ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ স্বর্ণালী আবাসন প্রকল্পের কার্যক্রমের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে স্বদেশ প্রপার্টিস লিমিটেড আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৭০৬/২০২৬ দায়ের করে।
আবেদনের শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা স্থগিত করেন। ফলে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের চলমান কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
স্বদেশ প্রপার্টিস লিমিটেডের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আদালতের এ আদেশের মাধ্যমে প্রকল্পের উন্নয়ন কার্যক্রম, গ্রাহকসেবা এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ও মামলার চূড়ান্ত নিষ্পত্তি আপিল বিভাগের পরবর্তী আদেশের ওপর নির্ভর করবে।











