ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (UAE) রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi এবং Banglalink-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Johan Buse বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ডিজিটাল রূপান্তর যাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে তারা দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।











