বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ করল মালয়েশিয়ার জনপ্রিয় ব্র্যান্ড টিভলাইভ

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 15, 2026 | 11:05 AM1 min read

বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানীর বনানী ১১ ও গুলশান ২-এ নতুন দুটি আউটলেট চালু করেছে মালয়েশিয়ার জনপ্রিয় বাবল টি ব্র্যান্ড টিভলাইভ (Tealive)। গত ৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আউটলেট দুটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়া হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. হাজওয়ান হাসনল (Hazwan Hasnol)। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কমিউনিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশের গ্রাহকদের কাছে মালয়েশিয়ার জনপ্রিয় বাবল টি ও পানীয়ের অভিজ্ঞতা আরও সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে টিভলাইভ। ব্র্যান্ডটির পক্ষ থেকে উদ্বোধনী আয়োজনের স্মৃতিচারণ করে জানানো হয়, বাংলাদেশে মালয়েশিয়ার প্রিয় বাবল টি অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার যাত্রায় এ উদ্যোগ একটি উল্লেখযোগ্য মাইলফলক।
Spread the word
Spread the word











