‘ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে’—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় চাল ও খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এরফান গ্রুপ (রাইস ইউনিট)-এর বার্ষিক পরিবেশক সম্মেলন শনিবার (২৪ অক্টোবর ২০২৬) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির হোলসেল ও রিটেইল বিভাগের প্রায় ৭০০ জন পরিবেশকসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।সম্মেলনে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মাহবুব আলম, অর্থ উপদেষ্টা জনাব মোঃ মনির উদ্দিন, মহাব্যবস্থাপক জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (হোলসেল) মোঃ জিয়াউর রহমান, উপমহাব্যবস্থাপক (রিটেইল) জনাব মোঃ মাহমুদুর রহমান বুলবুলসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ ছাড়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও এরফান চিনিগুঁড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিক্রয়ের ভিত্তিতে সারা দেশের প্রায় ৭০০ জন পরিবেশকের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট ১৪৫ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়। পুরস্কারের ক্যাটাগরিগুলো ছিল—স্টার অব দ্য ইয়ার, টাইটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার। বিজয়ীদের পর্যায়ক্রমে স্বর্ণের নেকলেস, মোটরসাইকেল, দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগসহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা সংগীত পরিবেশন করেন। পাশাপাশি একঝাঁক তরুণ নৃত্যশিল্পী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬-এর সমাপনী পর্বে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ মাহবুব আলমের সঙ্গে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুরস্কারপ্রাপ্ত পরিবেশকেরা ফটোসেশনে অংশ নেন। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।