সাজেকের রিসোর্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা

A Desk Report
Published: February 24, 2025 | 05:49 PM1 min read

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুনে পুড়ে গেছে রিসোর্ট ও কটেজ এবং দোকান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর ১টার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে প্রথমে সাজেক অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে এরই মধ্যে সাজেক অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট, মারুয়াতি রেস্টুরেন্টসহ ১৫টি রিসোর্ট ও কটেজ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং ২৭ ও ৫৪ বিজিবির সদস্যরা।
সূত্রঃ ইউএনবি।
Spread the word
Spread the word











