সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচনের পূর্বেও হবে এবং পরবর্তীতেও অব্যাহত থাকবে : যৌথ বিবৃতিতে আমীর খসরু

A Desk Report
Published: June 13, 2025 | 06:19 PM1 min read

সংস্কার এর কাজ বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচনের পূর্বেও হবে এবং পরবর্তীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডোরচেস্টার হোটেলে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মো. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবির।
Spread the word
Spread the word











