শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়া মাজার ও উদ্যান এলাকায় স্বেচ্ছাসেবক দলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

A Desk Report
Published: May 30, 2025 | 08:23 PM1 min read

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) তাঁর মাজার ও সংলগ্ন জিয়া উদ্যান রোডে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব এস এম জিলানী ও সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন রনি এবং দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Spread the word
Spread the word











