মির্জা ফখরুলের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

A Desk Report
Published: June 22, 2025 | 06:50 PM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স(সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসন।
আজ রোববার (২২ জুন, ২০২৫) সকাল ১০টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











