বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করলেন কাজী সাইয়েদুল আলম বাবুল

A Desk Report
Published: January 06, 2026 | 06:19 PM1 min read

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) “কাজী সাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়”-এর আয়োজনে বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম, আপসহীন নেতৃত্ব এবং দেশের মানুষের জন্য তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
Spread the word
Spread the word











