বিএনপি মহাসচিবের সঙ্গে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

A Desk Report
Published: September 22, 2025 | 12:54 PM1 min read

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ব্যবসায়ী নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











