প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

A Desk Report
Published: November 27, 2024 | 08:02 PM1 min read

অনলাইন ডেস্কঃ
গত কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (২৭ নভেম্বর, ২০২৪) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











