পত্নীতলায় কাউন্সিলরের লাশ উদ্ধার!

A Desk Report
Published: July 15, 2024 | 06:41 PM1 min read

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিতু (৪৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
পত্নীতলা থানা ওসি মোজাফফর হোসেন বলেন, 'রোববার (১৪ জুলাই) সকাল ১০টায় তার লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। পুলিশ ও পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, মাদকাসক্ত হওয়ার কারণে নেশার ঘোরে পানিতে পড়ে মৃত্যু হয় মিতুর।'
ওসি আরো জানান, মিতুর মরদেহে কোন প্রকার আঘাতের চিহ্ন নেই। মরদেহ নওগাঁ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ঘটনায় পরিবারের পক্ষ হতে একটি মামলার প্রস্তুতি চলছে।
Spread the word
Spread the word











