নাইকো মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

A Desk Report
Published: February 19, 2025 | 06:08 PM1 min read

অনলাইন ডেস্কঃ
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ আট জনকে খালাস দিয়েছেন ঢাকার একটি আদালত।
বেগম খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে সকল অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের মামলার দায় হতে বেকসুর খালাস প্রদান করেন।
খালাস পাওয়া অন্যরা হলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











