দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের সবপক্ষের প্রতিনিধি, তাদের সম্মানহানি কাম্য নয়: হাসনাত আবদুল্লাহ

A Desk Report
Published: May 25, 2025 | 07:27 PM1 min read

অনলাইন ডেস্কঃ
দুই ছাত্র উপদেষ্টাকে সরকারে গণঅভ্যুত্থানের সবপক্ষের প্রতিনিধি উল্লেখ করে তাদের সম্মানহানি কাম্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘সরকারে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের প্রতিনিধি হিসেবে আছেন, এ বিষয়টিকে প্রাধান্য দিয়ে তাদের যেন সম্মানহানি করা না হয়। প্রতিনিয়ত তাদের যেভাবে এনসিপির সঙ্গে অ্যালাইন করা হচ্ছে, আমরা সে বিষয়ের নিন্দা জানিয়েছি।’
আজ রোববার (২৫ মে, ২০২৫) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলায় সাংগঠনিক সফর কর্মসূচি শুরুর আগে নগরীর বিপ্লব উদ্যানের জমায়েতে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











