তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

A Desk Report
Published: June 24, 2025 | 04:10 PM1 min read

তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আয়োজনে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আনন্দঘন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় থানা বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক জনাব আইনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
Spread the word
Spread the word











