ঢাকা-১২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করলেন সাইফুল আলম নীরব

A Desk Report
Published: November 24, 2025 | 06:29 PM1 min read

ঢাকা-১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব হাতিরঝিল থানা আওতাধীন ৩৫ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করলেন।

সোমবার (২৪ নভেম্বর, ২০২৫) আয়োজিত এই গণসংযোগ কর্মসূচিতে সাইফুল আলম নীরব বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
Spread the word
Spread the word











