ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে ভাটারায় বিএনপি’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

A Desk Report
Published: March 24, 2025 | 03:15 PM1 min read

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে রবিবার (২৩ মার্চ ২০২৫) ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রাজধানীর ভাটারায় আয়োজিত এই উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম।


উক্ত আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন ভাটারা থানা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ শাহ্ আলম। এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
Spread the word
Spread the word











