জামায়াতের আমীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

A Desk Report
Published: June 24, 2025 | 07:42 PM1 min read

মঙ্গলবার (২৪ জুন , ২০২৫) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ অফিসে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে সমসাময়িক বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।

আমীরে জামায়াতের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
Spread the word
Spread the word











