জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

A Desk Report
Published: July 19, 2025 | 10:05 PM1 min read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই, ২০২৫) রাত সোয়া ৮টায় ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে যান মির্জা ফখরুল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশের সমাপনী বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে যান জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। পরে সেখান থেকে তাকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়েই মির্জা ফখরুল তাকে দেখতে হাসপাতালের উদ্দেশ্য রওনা হন।
Spread the word
Spread the word











