জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক: মাহদী আমিন

A Desk Report
Published: February 01, 2026 | 03:19 PM1 min read

অনলাইন ডেস্কঃ
জামায়াত আমির ডা. শফিক রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমিন।
রবিবার (১ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর গুলশানে ৯০ নং রোডের বিএনপি নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহাদী আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে নারীদের উদ্দেশ্যে যে নোংরা জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেয়ার প্রচেষ্টা হলো প্রতিয়মান।
তিনি তার পোস্টে গতকাল তথা ৩১ শে জানুয়ারি বিকেল ৪.৩৭ মিনিটে যা লিখেছেন তা যদি সত্যি হয় এবং একটি রাজনৈতিক দলের বিশ্বাস হয়ে থাকে তবে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
Spread the word
Spread the word











