চীন সফরের চতুর্থ দিনে বিএনপি প্রতিনিধি দলের কোড সিটি পরিদর্শন

A Desk Report
Published: June 26, 2025 | 08:25 PM1 min read

চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিনিধি দল দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীনের জিয়ান হাই-টেক ইন্ডাস্ট্রিজ উন্নয়ন অঞ্চলে অবস্থিত অত্যাধুনিক স্মার্ট সিটি প্রকল্প "কোড সিটি" পরিদর্শন করেন।


স্মার্ট নগরায়ণের এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে উঠা কোড সিটি সফরকালে প্রতিনিধি দল আধুনিক প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা, উদ্ভাবনী অবকাঠামো নির্মাণ, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং নাগরিকদের জন্য স্মার্ট সেবা প্রদানব্যবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত হন। সফরের সময় স্থানীয় কর্তৃপক্ষ বিএনপি নেতাদের কাছে কোড সিটির রূপকল্প, প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
Spread the word
Spread the word











