চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

A Desk Report
Published: April 06, 2025 | 03:52 PM1 min read

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
আজ রবিবার (৬ এপ্রিল, ২০২৫) সকাল ৮টা ৪০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।
Spread the word
Spread the word











