চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিক আটক

A Desk Report
Published: August 19, 2024 | 06:18 PM1 min read

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকাযোগে পাচারের সময় ৩টি গরু ও ২টি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।
রবিবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান। এর আগে শনিবার সকালে তাদের আটক করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, ভারতীয় নাগরিকরা পদ্মা নদী দিয়ে নৌকাযোগে ৩টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেয়া বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।
Spread the word
Spread the word











