গোপালগঞ্জে আজ ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল

A Desk Report
Published: July 19, 2025 | 11:43 AM1 min read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা-সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আজ শনিবার রাত আটটা পর্যন্ত শিথিল করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়।
সূত্রঃ বাসস।
Spread the word
Spread the word











