গাজায় চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

A Desk Report
Published: April 08, 2025 | 12:53 PM1 min read

গাজায় চলমান ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে আজ মঙ্গলবার (৮ এপ্রিল, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।
Spread the word
Spread the word











